এক ক্লিকেই জামিন, ২৮ জেলায় ই-বেইলবন্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

আদালত ও কারাগারের দীর্ঘ প্রক্রিয়ার দিন শেষ করে প্রযুক্তিনির্ভর জামিন ব্যবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ। আইনজীবীরা এখন স্মার্টফোনে এক

2026-08-13T16:09:02+06:00
2026-08-13T16:09:02+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

এক ক্লিকেই জামিন, ২৮ জেলায় ই-বেইলবন্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদালত ও কারাগারের দীর্ঘ প্রক্রিয়ার দিন শেষ করে প্রযুক্তিনির্ভর জামিন ব্যবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ। আইনজীবীরা এখন স্মার্টফোনে এক ক্লিকেই দাখিল করতে পারছেন ডিজিটাল জামিননামা। নতুন ১২ জেলাসহ দেশের ২৮ জেলায় চালু হয়েছে ‘ই-বেইলবন্ড’।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন মন্ত্রণালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেন, ‘আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। নাগরিকদের আদালতের দ্বারে দ্বারে ঘুরে হয়রানি থেকে মুক্ত করতেই এ উদ্যোগ।’

মন্ত্রী জানান, আগে একটি জামিননামা আদালত থেকে কারাগারে পৌঁছাতে ১২টি ধাপ পেরোতে হতো। ই-বেইলবন্ড চালুর পর প্রক্রিয়াটি অনেক সহজ ও দ্রুত হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার ডিজিটাল জামিননামা নিষ্পত্তি হয়েছে।

মামলাজট কমাতে আপসযোগ্য মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী এক বছরে সবচেয়ে বেশি মামলা কমাতে সক্ষম জেলাকে আইন মন্ত্রণালয় থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

ডেল্টা টাইমস/ আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ