বাজারে এলো এআই সুবিধায় গ্যালাক্সি এ২৭ ৫জি

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। দৈনন্দিন ব্যবহারে উন্নত পারফরম্যান্স, শক্তিশালী স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)

2026-08-09T16:40:40+06:00
2026-08-09T16:42:13+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বাজারে এলো এআই সুবিধায় গ্যালাক্সি এ২৭ ৫জি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩)

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। দৈনন্দিন ব্যবহারে উন্নত পারফরম্যান্স, শক্তিশালী স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা নিয়ে বাজারে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’। স্লিম ও স্টাইলিশ ডিজাইনের নতুন এই স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ৪৮ হাজার ৯৯৯ টাকা থেকে।

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এ২৭ ৫জি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্মার্টফোন ব্যবহারকারীরা দৈনন্দিন কাজের পাশাপাশি বিনোদন, গেমিং ও অনলাইন যোগাযোগে স্বাচ্ছন্দ্য পান। হালকা ও পাতলা বডির পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে প্রাণবন্ত ডিসপ্লে, যা পড়াশোনা, ভিডিও স্ট্রিমিং কিংবা ওয়েব ব্রাউজিংয়ে স্বস্তিদায়ক অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি।

পারফরম্যান্সের দিক থেকেও নতুন ডিভাইসটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে এতে ভিডিও কল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং গেমিংয়ে স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং।

গ্যালাক্সি এ২৭ ৫জি-তে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য এই স্টোরেজের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধাও থাকছে। এতে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করা যাবে।

নতুন স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ এর এআই সুবিধা। ডিভাইসটিতে প্রি-লোডেড রয়েছে স্যামসাংয়ের ‘অসাম ইন্টেলিজেন্স’ টুলসের পাশাপাশি গুগল জেমেনাই।

এর মধ্যে রয়েছে ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা। এর মাধ্যমে কোনো ছবিতে থাকা পোশাক, পণ্য বা অন্যান্য বস্তুকে গোল করে চিহ্নিত করলেই সেটি সম্পর্কে অনলাইনে দ্রুত তথ্য খুঁজে পাওয়া যাবে।

এ ছাড়া দ্রুত ছবি সম্পাদনা, বিভিন্ন কাজে তাৎক্ষণিক সহায়তা এবং দৈনন্দিন কাজ সহজ করতে আরও বেশ কিছু এআই টুল যুক্ত করা হয়েছে ডিভাইসটিতে।

দীর্ঘমেয়াদি ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে। স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে সর্বোচ্চ ৬ প্রজন্ম পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি ব্যবস্থা।ফলে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যার আপডেটের পাশাপাশি তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করার লক্ষ্য রয়েছে নতুন এই স্মার্টফোনে।

গ্যালাক্সি এ২৭ ৫জি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, লাইট গ্রিন ও লাইট পিঙ্ক, এই তিনটি রঙে। দেশের স্যামসাংয়ের অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোতে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। 

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ