হামের আগ্রাসন: একদিনে ৭ শিশুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।

2026-08-17T15:07:34+06:00
2026-08-17T15:07:34+06:00
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

হামের আগ্রাসন: একদিনে ৭ শিশুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৩)

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৯৮১ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৭৪ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৩০ জনের।


এ সময়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নতুন করে আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ