বিটিআরসির নতুন ডিজি মনিরুজ্জামান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ০)

ফাইল ছবি
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ডেল্টা টাইমস/ আরএফ