বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (১৩

2026-08-13T13:03:52+06:00
2026-08-13T14:44:03+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ২:৪৪ পিএম  (ভিজিট : ২৭)
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। সেখানেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

দলীয় সিদ্ধান্তের পর মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করা হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে সামনে এলো।

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এই শূন্য পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। 

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন এ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ