বেনাপোল পুটখালী বিজিবি'র অভিযানে ৬১৭ বোতল এসকাফ সিরাপ জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ১)

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ঊংশঁভ) সিরাপ জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ) সকালে দৌলতপুর বিওপির দায়িত্বত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরা এবং চোরাচালান দমনে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির দায়িত ¡পূর্ণ এলাকার সীমান্তবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় উক্ত ভারতীয় এসকাফ সিরাপগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেল্টা টাইমস/মো: আনিছুর রহমান/সিআর/এমই