সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় ভয়ঙ্কর বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্যামল কুমার মন্ডল। তিনি জানান, লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি বিলে জমিতে কাজ করার সময় বজ্রপাতে লুৎফরের মৃত্যু হয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
ডেল্টা টাইমস/ আরএফ