পিএসসির নতুন চার সদস্যের শপথ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার ( ১১ আগস্ট ) বিকেল সাড়ে

2026-08-11T19:08:59+06:00
2026-08-11T19:10:11+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

পিএসসির নতুন চার সদস্যের শপথ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৭:১০ পিএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার ( ১১ আগস্ট ) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এবং সরকারি কর্ম কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চারজন নতুন সদস্য নিয়োগ দেয় সরকার। নবনিযুক্ত সদস্যরা হলেন, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

রাষ্ট্রপতির দেওয়া নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া; এর মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবনিযুক্ত সদস্যদের চাকরির অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

চার নতুন সদস্য যোগ দেওয়ার ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ