আবারও বাড়তে পারে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সাময়িকভাবে আরও কয়েক দিনের জন্য দেশে গ্যাস সংকট বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2026-08-11T17:13:53+06:00
2026-08-11T17:13:53+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

আবারও বাড়তে পারে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ০)
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সাময়িকভাবে আরও কয়েক দিনের জন্য দেশে গ্যাস সংকট বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ মঙ্গলবার ( ১১ আগস্ট )  রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার ইতোমধ্যে চালু হয়েছে। এখন দ্বিতীয় বয়লারটি চালু করতে হলে প্রথম বয়লারটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এ কারণে কয়েক দিনের জন্য গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। ’ 

তিনি বলেন, ‘ জনগণের ভোগান্তি যাতে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই বয়লার চালুর কাজ করা হবে। তবে এ সময় সাময়িকভাবে গ্যাস সংকট আরও কিছুটা বাড়তে পারে।’ 

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং গ্যাস সরবরাহও ধীরে ধীরে বাড়বে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ