জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৯ আগস্ট

2026-08-11T19:57:38+06:00
2026-08-11T19:57:38+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৪)
ছবি: সৌজন্যে

ছবি: সৌজন্যে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ আগস্ট রোববার আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটের সভাপতি সাইফুল আবেদিন সেলিমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও দেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন। তারা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং আত্মত্যাগকারীদের স্মরণ করেন।

পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ