বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের

2026-08-11T18:06:25+06:00
2026-08-11T18:12:58+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৬:১২ পিএম  (ভিজিট : ৬)
ফাইল ছবি

ফাইল ছবি

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এ প্রকল্পের আওতায় সহজ শর্তে বেকার যুবকদের ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে নতুন এ ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা, আত্মকর্মসংস্থান কিংবা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এ কর্মসূচির আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কীভাবে ঋণ পাবেন, এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর অংশগ্রহণে এ প্রকল্প বাস্তবায়িত হলে বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডেল্টা টাইমস/ আরএফ 










  এই ক্যাটেগরির আরো সংবাদ