তিন পাটকল চালু, সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক:

অর্থনীতি

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সিরাজগঞ্জের জাতীয় জুট

2026-08-11T19:51:45+06:00
2026-08-11T19:54:15+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

তিন পাটকল চালু, সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলস প্রাণ-আরএফএল গ্রুপকে এবং খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস হ্যামকো গ্রুপকে দীর্ঘমেয়াদি লিজ দেওয়া হয়েছে। এতে তিনটি মিলে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রাজধানীতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং লিজগ্রহীতা প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলে প্রায় ১৫৭ কোটি, খুলনার স্টার জুট মিলে ২৫০ কোটি এবং প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। তিন মিল থেকে সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে পর্যায়ক্রমে ২০টি মিল ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে দখল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৯টি মিলে উৎপাদনও শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ