রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি সভা, আলোচনায় একাধিক নাম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে

2026-08-11T14:22:20+06:00
2026-08-11T14:22:20+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি সভা, আলোচনায় একাধিক নাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল গত ৬ আগস্ট ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণা এসেছে।

মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। তবে এর আগেই সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর তৎপরতায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম হয়ে উঠেছে।

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ