রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে

2026-08-11T14:09:27+06:00
2026-08-11T14:30:59+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ২:৩০ পিএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা চলছে। দলের স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে মতবিনিময় হচ্ছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদ। এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত দলীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে। যোগ্য ব্যক্তির নাম চূড়ান্ত হলে যথাসময়ে তা দেশবাসীকে জানানো হবে।’

নূরুল ইসলাম মনি বলেন, ‘বিএনপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে থাকে। রাষ্ট্রপতি পদেও এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়ার চেষ্টা থাকবে, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে সক্ষম।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনা ও সিদ্ধান্তই শেষ কথা। দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ