রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিতে পারবেন না সাংসদরা: চিফ হুইপ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলের

2026-08-11T16:03:20+06:00
2026-08-11T16:03:20+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিতে পারবেন না সাংসদরা: চিফ হুইপ
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, ‘ সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধন হয়নি, তাই রাষ্ট্রপতি নির্বাচনেও এটি কার্যকর থাকবে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি। দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ’

অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী করা হয়েছে। প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চিত করতেই তারা প্রার্থী দিয়েছেন বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোট শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ