মহাখালীতে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, আটক ৪

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যদের

2026-08-11T17:59:30+06:00
2026-08-11T17:59:30+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

মহাখালীতে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, আটক ৪
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যদের আটক করতে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।

পুলিশ জানায়, দুপুরের দিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মহাখালীর ওই এলাকায় জড়ো হন। তারা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আরও তিনজনকে আটক করে বনানী থানা পুলিশ। তবে অন্যদের আটক করার চেষ্টা করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন ’

তিনি বলেন,‘ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ’

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ