চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।সোমবার

2026-08-11T13:23:32+06:00
2026-08-11T13:23:32+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ০)
চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারের ওই এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আসা বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি ভবনের দুটি কক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট জব্দ করা হয়।

মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মিয়ানমারসহ দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে এসব সিগারেট অবৈধভাবে দেশে আনা হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেটের ব্যবসা করে আসছে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ র‌্যাব জানিয়েছে, জব্দ করা সিগারেটের বিষয়ে পরিমাণনহ পরে বিস্তারিত জানানো হবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ