নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ সন্তানের পর না ফেরার দেশে মা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফের পর না

2026-08-11T17:47:57+06:00
2026-08-11T17:50:47+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ সন্তানের পর না ফেরার দেশে মা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৫:৫০ পিএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফের পর না ফেরার দেশে পাড়ি জমালেন মা বিউটি। 

আজ  সোমবার ( ১০ আগস্ট ) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।

এর আগে গত শুক্রবার ( ৭ আগস্ট ) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। 

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন। একদিন পর শিশু মারুফের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়। 

চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ( ৮ আগস্ট ) দুপুরে মারুফের এবং সোমবার সকালে বিউটির মৃত্যু হয়। তাদের মৃত্যুর পরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা মাইদুল । তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ