আগামী বুধবার (১২ আগস্ট) বিশ্বজুড়ে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। গ্রিনিচ মান সময় দুপুর ৩টা ৩৪ মিনিটে শুরু হওয়া এ গ্রহণে চাঁদের ছায়া আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে অগ্রসর হবে। পূর্ণগ্রাসের সময় সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি ঢেকে যাবে।১৯৯৯ সালের পর প্রথমবারের মতো মূল ভূখণ্ড ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় দেড় কোটি মানুষ সরাসরি পূর্ণগ্রাস দেখতে পারবেন। স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহর থাকবে পূর্ণগ্রাসের পথে।
এ ছাড়া ইউরোপের বেশিরভাগ অঞ্চল, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। প্যারিসে সূর্যের প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ ঢাকা পড়বে।
বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ আংশিকভাবে হলেও এ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট; তখন দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও ইয়েমেনের ওপর দিয়ে পূর্ণগ্রাসের পথ অতিক্রম করবে।
সূত্র: আল-জাজিরা
ডেল্টা টাইমস/ আরএফ