সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির

2026-08-09T11:13:04+06:00
2026-08-09T11:13:04+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৬)

সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরার খবর পাওয়া গেছে।

কয়েকটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আরব সূত্রগুলোর দাবি, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে ওই স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি সৌদি মন্ত্রণালয়। তবে, মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ নিহত হয়নি। এর আগে আঞ্চলিক বিভিন্ন সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

কিন্তু জিজানে আগুন লাগার ঘটনা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ