গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক

2026-08-10T20:05:19+06:00
2026-08-10T20:05:19+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ( ১০ আগস্ট)  দুপুরে জামালপুর জেলা ও দায়রা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও একই গ্রামের জাহিদুল ইসলাম (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভুক্তভোগী নারীকে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় আসামিরা তাঁর আপত্তিকর ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া আশকর আলী বিভিন্ন সময় ভুক্তভোগীর স্বামী ও সন্তানকে হত্যার হুমকি দেন। ভয়ভীতি দেখিয়ে আশকর আলী ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আশকর আলী জোরপূর্বক তাঁর বাড়িতে প্রবেশ করেন। 

এ সময় জাহিদুল ইসলামের সহায়তায় তিনি ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরে প্রতিবাদ করলে আসামিরা তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন। একই সময় গৃহবধূর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে আসামিরা চলে যান।

এ ঘটনায় ২০২২ সালের ১০ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূর ছেলে বাদী হয়ে আশকর আলী, জাহিদুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

মামলার সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য কার্যক্রম শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ