মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আবুল কালাম আযাদের আপিল

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক (রোকন) সদস্য মাওলানা আবুল কালাম

2026-08-10T10:28:24+06:00
2026-08-10T10:28:24+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আবুল কালাম আযাদের আপিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ৩)
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আযাদ, ফাইল ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আযাদ, ফাইল ছবি

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক (রোকন) সদস্য মাওলানা আবুল কালাম আযাদের খালাস চেয়ে আপিল আবেদন শুনানির তালিকায় রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) শুনানির জন্য রয়েছে।

এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেন। তার আপিলটি সোমবারের আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত রয়েছে।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।

তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ উঠার আগে মাওলানা আবুল কালাম আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া অভিযোগে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

রায় ঘোষণার দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি মাওলানা আবদুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা যায়, তিনি আত্মসমর্পণ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়োর বিরুদ্ধে আপিল করার শর্তে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি গত ২১ জানুয়ারি আত্মসমর্পণ করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আপিলের জন্য নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ