ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার (১০

2026-08-10T17:33:02+06:00
2026-08-10T17:34:01+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনে এবং ট্রাফিক-তেজগাঁওয়ে বদলির আদেশপ্রাপ্ত এডিসি এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউল হক শাহকে প্যাট্রল-মোহাম্মদপুরে, এসি রাকিবুল হাসান সাকিবকে প্যাট্রল-উত্তরা-পূর্বে এবং এসি মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, প্যাট্রল-উত্তরা-পূর্বের এসি মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩ এবং পিওএম বিভাগের এসি শাহিবুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, গত ৬ আগস্ট জারি করা ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ