মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো তরুণ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল

2026-08-08T14:48:54+06:00
2026-08-08T14:50:15+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো তরুণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ২:৫০ পিএম  (ভিজিট : ৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা য়ায়, নিহত ইমরান মহাখালী একটি ওয়ার্কশপে প্রাইভেট কারের মেকানিকের কাজ করত। সে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার কামারপুকুর গ্রামের জামাল হোসেনের ছেলে। মহাখালী আরজতপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। 

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী পাগলার পোল এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল ইমরান। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহাখালী আয়েশা হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ