ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ

2026-08-06T12:23:57+06:00
2026-08-06T12:23:57+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ২)

তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, ঢাকা সফরের শেষ দিনে অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের অবদান সম্পর্কে অবগত হন।

এর আগে, গত মঙ্গলবার (৪ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। তার সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ