৪ দাবি নিয়ে টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

টঙ্গীর গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন নিহত হওয়ার প্রতিবাদে এবং চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ

2026-08-09T14:27:25+06:00
2026-08-09T14:32:09+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

৪ দাবি নিয়ে টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ২:৩২ পিএম  (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টঙ্গীর গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন নিহত হওয়ার প্রতিবাদে এবং চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও যাত্রীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে টঙ্গীর মাদরাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার সকালে সড়কে অবস্থান নেন মাদরাসার শিক্ষার্থীরা।

অবরোধ থেকে শিক্ষার্থীরা মহাসড়কে পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। তাদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পাম্প এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে প্রায়ই পথচারীদের ঝুঁকিতে পড়তে হয়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা, আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে না ফেলা এবং সড়ক পারাপারের ঝুঁকি নিরসনে কার্যকর ও স্থায়ী সমাধান করা।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, গাড়িচালক ও দূরপাল্লার যাত্রীরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মহাসড়ক এখনো বন্ধ আছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।’

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ