ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, সবুজবাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ২-৩ দিন আগে এই নারীকে হত্যা

2026-08-06T11:37:24+06:00
2026-08-06T11:37:24+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, সবুজবাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৪)

রাজধানীর সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ২-৩ দিন আগে এই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় এটি একজন নারীর মরদেহ। আমাদের ধারণা, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।  

তিনি বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ