সম্পর্ক কোনো 'জিরো-সাম গেম' নয়: খলিলুর রহমান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হবে—এমনটা

2026-07-29T19:29:36+06:00
2026-07-29T19:29:36+06:00
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সম্পর্ক কোনো 'জিরো-সাম গেম' নয়: খলিলুর রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩)
ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হবে—এমনটা তারা কখনোই করবেন না। বরং সব দেশের সঙ্গেই নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং সেই স্বার্থকে এগিয়ে নিয়ে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চীনের সঙ্গে বাংলাদেশের সখ্য নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সংক্রান্ত প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, কূটনীতিতে আন্দাজের ভিত্তিতে নয়, বরং বাস্তবতার ভিত্তিতে কাজ করা হয়—এটা মনে রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিতে নয়, বাস্তবতার নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের প্রেক্ষাপটে ‘জিরো-সাম গেম’ নয়। একটি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা—এমনটা কখনোই করা হবে না। সব দেশের সঙ্গেই নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং সেই স্বার্থকে এগিয়ে নিয়ে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারও সঙ্গে সম্পর্কের উন্নয়ন মানেই এই নয় যে, অন্য কারও সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে। চীনের সঙ্গে সাম্প্রতিক সফরটি অত্যন্ত ভালো হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সেই সফরও অত্যন্ত ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে বলে জানান তিনি। মূলত এসব মতবিনিময়ের মাধ্যমেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সম্পর্ক শুধু একটি নয়, বরং বহু দেশের সঙ্গে রয়েছে—এবং এই সম্পর্ক গড়ে উঠেছে স্বার্থের ভিত্তিতে। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই তারা যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।








  এই ক্যাটেগরির আরো সংবাদ