
সংগৃহীত ছবি
লাওসে অনুষ্ঠিত হয়েছে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং।
বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এমপি।
সভায় এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ের ওভারসিজ ও একাডেমিক সেশনে অংশগ্রহণ করেন এ কে এম ফজলুল হক মিলন এমপি।
এছাড়া সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের আগত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।