ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি কোম্পানির শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন

2026-07-08T13:30:02+06:00
2026-07-08T13:30:02+06:00
বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ৯)

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি কোম্পানির শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ