খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, অপহরণ ২

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত এবং আরও দুজন অপহৃত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর

2026-07-06T15:43:24+06:00
2026-07-06T15:43:24+06:00
সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, অপহরণ ২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত এবং আরও দুজন অপহৃত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সক্রিয় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


স্থানীয় একটি সূত্রের দাবি, পাঁচজন যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর বাকি দুজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা।


তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কোনো আঞ্চলিক সংগঠনের বক্তব্য এখনো পাওয়া যায়নি।










  এই ক্যাটেগরির আরো সংবাদ