বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবলুর ইন্তেকাল

মো: আবু ওমর

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

2026-07-04T17:03:18+06:00
2026-07-04T17:03:18+06:00
রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবলুর ইন্তেকাল
মো: আবু ওমর
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু আজ দুপুর ১টা ৪০ মিনিটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর পর তাঁর মরদেহ ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় অবস্থিত নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে মরহুমের মরদেহ দেখতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

মোখলেছুর রহমান বাবলুর মৃত্যুতে ঈশ্বরদী শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঈশ্বরদী পৌরবাসী একজন যোগ্য জনপ্রতিনিধিকে হারাল। তাঁর প্রয়াণ এই শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।











  এই ক্যাটেগরির আরো সংবাদ