নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার

2026-07-04T20:41:15+06:00
2026-07-04T20:41:15+06:00
রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১০)

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরআহমদপুর গ্রামের আবুল কালাম মাস্টারের পুকুরে এ ঘটনা ঘটে।
 

নিহতরা হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা (১২) এবং মুফাচ্ছেল হোসেনের মেয়ে সুমাইয়া (১৩)।

পারিবারিক সূত্র জানায়, ফাতেমা ও আয়েশা চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই তিনজন। দীর্ঘ সময় পার হলেও পানির ওপর ভেসে না উঠায় পুকুর পাড়ে থাকা আরেক শিশু কান্নাকাটি শুরু করে। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, ‘ওই তিন শিশুর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’








  এই ক্যাটেগরির আরো সংবাদ