সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিরাজগঞ্জে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২২ জন। এ

2026-07-04T13:51:21+06:00
2026-07-04T13:51:21+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৬২)

সিরাজগঞ্জে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে জেলায় হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২১ জন এবং একটি বেসরকারি হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছেন।

দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০। এরপর ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন। সে হিসাবে এ সময়ে প্রতিদিন গড়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে সংক্রমণের চাপ এখনো পুরোপুরি কমেনি বলে স্বাস্থ্যসংশ্লিষ্টদের ধারণা।

বর্তমানে আক্রান্ত ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ