তিন বছরের ফেসবুক প্রেম, গর্ভপাত — বিয়ে না করায় ছুরিতে শেষ হলো প্রেমিকের জীবন

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার

2026-06-29T16:26:52+06:00
2026-06-29T16:26:52+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

তিন বছরের ফেসবুক প্রেম, গর্ভপাত — বিয়ে না করায় ছুরিতে শেষ হলো প্রেমিকের জীবন
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৯)
ছুরিকাঘাতে নিহত সিয়াম।

ছুরিকাঘাতে নিহত সিয়াম।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার এনামুল হকের ছেলে। ঘটনায় অভিযুক্ত কিশোরী (১৫) ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র ও পুলিশ হেফাজতে থাকা কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ওই কিশোরীর সঙ্গে সিয়ামের প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময়ের মধ্যে তারা একাধিকবার ঢাকায় আবাসিক হোটেলে রাত্রিযাপন করে। সম্প্রতি কিশোরী গর্ভবতী হয়ে পড়লে সিয়ামের চাপে সে ভ্রূণ নষ্ট করতে বাধ্য হয়। এরপর বিয়ের দাবি জানালে সিয়াম টালবাহানা শুরু করেন।


কিশোরী জানায়, বিয়ের আশ্বাস পেয়ে গত রোববার রাতে নিকটাত্মীয় মাহিদকে সঙ্গে নিয়ে সে সিয়ামের গ্রামের বাড়িতে যায়। ভোরের দিকে সিয়াম তাকে চলে যেতে চাপ দিলে সে অস্বীকার করে এবং গর্ভপাতের কারণ ও বিয়ের দাবিতে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সে ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরী ও মাহিদকে আটক করেন। পরে সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সিয়ামের বাবা এনামুল হক জানান, ভোরে তাঁর ভাতিজার ফোনকলে বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন সিয়াম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তিনি বলেন, "সিয়াম যে বাড়িতে ছিল, সেটি আমার শ্বশুরের বাড়ি। বাড়িতে সে একাই থাকত। ওই ছেলেমেয়েরা কখন এসেছে, তা আমি জানি না।"


ওসি আরিফ হোছাইন জানান, সিয়াম বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন, যার ফলে সে গর্ভবতী হয়। পরে গর্ভপাত করানো হয়। বাচ্চা নষ্ট করার কারণ ও বিয়ে নিয়ে বিবাদের একপর্যায়ে কিশোরী সিয়ামকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে এবং কিশোরী ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছে। 










  এই ক্যাটেগরির আরো সংবাদ