খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় একটি মাছ ধরার জালে আটকা পড়া বার্মিজ প্রজাতির একটি অজগর

2026-06-29T12:05:36+06:00
2026-06-29T12:05:36+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ২২)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় একটি মাছ ধরার জালে আটকা পড়া বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জন্য তৈরি মাচায় একটি অজগর সাপ আটকা পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্সের সংগঠক হৃদয় বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিস প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। সাপটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে সাপটি নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে। বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য আক্রমণাত্মক নয়। তাই এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ