বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন সোনামদ্দিন বন্দরে গতকাল ২৭ জুন শনিবার ২০২৬ইং দিবাগত গভীর রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ী গোপাল মন্ডলের মিষ্টির দোকান, মোকসেদ আলম দুধা চৌধুরী ওষুধের দোকান ও সাইফুল হাওলাদারের মুরগির দোকান থেকে নগদ টাকাসহ দামি মালামাল চুরি করে নিয়ে যায়।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা ও বাজারের ইজারাদা নাসির উদ্দিন মোল্লা চুরির বিষয়টি জানতে পেরে বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অবহিত করেন।
ফাঁড়ির এসআই মাহবুব হোসেন ঘটনার সরেজমিনে গিয়ে সন্দেহমূলক কয়েটি স্থানে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে চুরির মালামাল কিংবা চোরের কোনো সূত্র পাওয়া যায়নি। বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি চোর ও চুরির মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে প্রতিনিধিকে জানিয়েছে ফাঁড়ি কর্তৃপক্ষ।
চুরির বিষয়ে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে মুলাদী থানা ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলে জানান এস আই মাহাবুব।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে ভূক্তভোগিদের আশ্বাস দেন, এস আই মাহাবুব-এর হাত থেকে চোর রেহাই পাবে না। তারা মনে করেন এলাকায় মাদকাসক্ত যারা জরিত তাদেরকে পুলিশ ধরতে পারলে চুরির ঘটনা জানা যাবে।
এই ঘটনার প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রকায় প্রকাশ করাসহ নিয়মিত এলাকার মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় স্থানীয় প্রবীণ সাংবাদিক এম এ গফুর মোল্লা ও তার পরিবারকে বিভিন্ন মাধ্যমে নানান হুমকি দিয়ে আসছে কিছু অজ্ঞাত ব্যাক্তি। এবিষয়ে গফুর মোল্লা প্রশাসনের কাছে নিজের ও পরিবারের জন্য সহযোগিতা ও প্রাণের নিরাপত্তা দাবি করেন।