সিলেট জেলার নতুন ডিসি মু. রেজা হাসান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ২৬)

সংগৃহীত ছবি
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।
হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন।
ডেল্টা টাইমস্/আইইউ