ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রলি খালে পড়ে মো. নাঈম (২৫) নামের চালক নিহত হয়েছেন। এ সময় ট্রলির হেলপার মো. আল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বহু বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির ওপর দিয়ে ট্রলিতে বালু নিয়ে চর মোল্লাজি গ্রামের দিকে যাচ্ছিলেন চালক ও হেলপার। ট্রলিটি ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ভেঙে খালে পড়ে যায়।
এ সময় গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, ট্রাক চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আর হেলপার আলামিন চিকিৎসাধীন।
ডেল্টা টাইমস্/আইইউ