স্বাবলম্বী প্রান্তিক জনগোষ্ঠী গঠনে সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,

2026-06-20T19:51:02+06:00
2026-06-20T19:51:02+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

হাকিমপুরে মন্ত্রী জাহিদ হোসেন
স্বাবলম্বী প্রান্তিক জনগোষ্ঠী গঠনে সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে
হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৮৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। অসহায়, কৃষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খামারিদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিতরণ ও কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিদ অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে ৫০ বান টিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি অধিদপ্তরের মাধ্যমে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।

এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও খামারিদের মাঝে নগদ অর্থ, খাদ্য উৎপাদন ও দুধ উৎপাদন সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ