হাকিমপুরের নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমাকে ফুলেল শুভেচ্ছা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।সোমবার (৮

2026-06-09T20:07:36+06:00
2026-06-09T20:18:09+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

হাকিমপুরের নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমাকে ফুলেল শুভেচ্ছা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ১৬৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।


সোমবার (৮ জুন) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।


মঙ্গলবার (৯ জুন) তিনি নতুন কর্মস্থল হাকিমপুরে পৌঁছালে হাকিমপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।


উল্লেখ্য, চলতি বছরের ১০ মে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অশোক বিক্রম চাকমা বদলি হলে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রায় এক মাস হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।


জর্জ মিত্র চাকমা সিলেটের জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে বদলি হয়ে হাকিমপুরে যোগদান করেছেন।


রাঙামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।  কর্মজীবনে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টরসহ ট্রেজারি শাখা, ফরমস, স্টেশনারি ও লাইব্রেরি শাখায় দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ ২০২৫ সালের ২১ জানুয়ারি তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে বদলি হয়ে তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।




ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ