বিরামপুরে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের বিরামপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-06-08T19:46:13+06:00
2026-06-08T20:29:08+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

বিরামপুরে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৮:২৯ পিএম  (ভিজিট : ১৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন।


সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার টাটাকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


আহত সিএনজি চালক হলেন হিলির জালালপুর গ্রামের আফজাল হোসেন। নিহত যাত্রী সেলিনা আক্তার দিনাজপুরের পালপাড়া গ্রামের সাংবাদিক তৌহিদুর রহমান রানার স্ত্রী।


পরিবার সূত্রে জানা যায়, আহত অবস্থায় সেলিনা আক্তারকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ