হিলি স্থলবন্দর পরিদর্শনে রংপুর কাস্টমসের যুগ্ম কমিশনার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার পায়েল পাশা।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে

2026-04-21T19:20:17+06:00
2026-04-21T19:20:17+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

হিলি স্থলবন্দর পরিদর্শনে রংপুর কাস্টমসের যুগ্ম কমিশনার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ১৪৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার পায়েল পাশা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিদর্শনকালে তিনি বন্দরের উন্মুক্ত ইয়ার্ড এবং নির্মাণাধীন সরকারি কাস্টমস ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে মতবিনিময় করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সহ-সভাপতি মানিক মিয়া, রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মির্ভীক চাকমা।

পরিদর্শন শেষে তিনি বন্দরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 


ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ