রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে কেনা যাবে জ্বালানি তেল

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার (১২ এপ্রিল) নগরীর কুমারপাড়ায় অবস্থিত

2026-04-12T16:15:51+06:00
2026-04-12T16:15:51+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে কেনা যাবে জ্বালানি তেল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১১২)
ফাইল ছবি

ফাইল ছবি

‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটরসাইকেল চালক পঁাচ দিনে একবার ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা কার চালক ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন।

গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। গ্রাহকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ ছাড়া কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনও ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ