কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত ২

অনলাইন ডেস্ক

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের

2026-03-24T16:54:05+06:00
2026-03-24T16:54:05+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৮৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনাল এলাকায় ও সোমবার (২৩ মার্চ) রাতে স্টেশনের পশ্চিম আউটারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনাল এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। কন্ট্রোল থেকে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে খবর দেয়া হয়েছে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও একটি খয়েরি শার্ট ছিল।

এ দিকে সোমবার রাতে স্টেশনে পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যান। পিবিআই তার পরিচয় শনাক্তের পর তার স্বজনদের খবর দেয়া হলে তারা এসে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে মরদেহ নিয়ে যান। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার বাড়ি।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক দিদার হুসেইন বলেন, ‘আজ বেলা ১২টার দিকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরিচয় শনাক্ত করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, ‘সোমবার রাতে স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যান। আমরা পিবিআইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করি। পরে তার স্বজনরা এসে তার মরদেহ নিয়ে যান।’

ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ