ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার

2026-03-14T20:12:21+06:00
2026-03-14T20:21:39+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
হাদি হত্যাকাণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৮:২১ পিএম  (ভিজিট : ৪১৩)
বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপতারকৃতের নাম ফিলিপ সাংমা, যিনি বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

সূত্র জানায়, শনিবার উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

এর আগে, গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)কে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সুযোগ বুঝে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে তদন্তে জানা গেছে।

জানা যায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুবৃত্তরা গুলি করে গুরুতর আহত করেন। পরে ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।



ডেল্টা টাইমস/সিআর









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com