চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রামে ১৯ বছর আগে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত।রোববার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামের

2026-04-05T19:36:26+06:00
2026-04-05T20:07:27+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিট : ২৫)
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে ১৯ বছর আগে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় দেন।

ফসিউর রহমান শাওন নামের ওই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন।

তিনি বলেন, রায়ে বিচারক পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com