ইরান নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, বড় হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে অশালীন শব্দে ভরা একটি পোস্ট প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের পোস্টটিতে

2026-04-05T20:07:18+06:00
2026-04-05T20:07:18+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ইরান নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, বড় হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ২৪)
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে অশালীন শব্দে ভরা একটি পোস্ট প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের পোস্টটিতে তিনি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার জন্য ইরানকে হুমকি দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করে পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি (হরমুজ প্রণালী) খুলে না দিলে তারা ‘নরকে বাস করবে’। 
 
গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালীটি সোমবারের (৬ এপ্রিল) মধ্যে পুনরায় খুলে দেয়ার জন্য তেহরানকে দেয়া স্ব-আরোপিত সময়সীমার আগেই এই পোস্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট। 
 
বড় হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লেখেন, মঙ্গলবার ইরানে একই সাথে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস পালিত হবে। এর মতো আর কিছুই হবে না!!!
 
হরমুজ প্রণালী না খুললে ‘নরকে বাস করতে হবে’ বলেও হুমকি দেন ট্রাম্প। সঙ্গে বেশ কিছু অশালীন শব্দও ব্যবহার করেন তিনি, যা সংবাদে প্রকাশযোগ্য নয়। সূত্র: বিবিসি

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com