মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর)

2026-11-29T09:18:32+06:00
2026-11-29T09:18:32+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ এএম   (ভিজিট : ০)
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড সফরও স্থগিত করেছেন আনোয়ার ইব্রাহিম। ঢাকা সফর শেষে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল তার।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।

বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে, ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম।

ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ