নারীর প্রতি সহিংসতা বন্ধে দায়মুক্তির সংস্কৃতি ভাঙার দাবি নাগরিক সমাজের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন

2026-11-28T20:23:49+06:00
2026-11-28T20:26:10+06:00
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা বন্ধে দায়মুক্তির সংস্কৃতি ভাঙার দাবি নাগরিক সমাজের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৮:২৬ পিএম  (ভিজিট : ৫)

নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, প্রতিবছর প্রতিবাদ ও নানা কর্মসূচি হলেও নারীর প্রতি সহিংসতা কমছে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ পরিস্থিতির পরিবর্তন হবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 'নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে সেভ দ্য চিলড্রেন। এর প্রতিপাদ্য ছিল 'নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ হোক, অপরাধীর দায়মুক্তি নয়—নিশ্চিত হোক ন্যায়বিচার।'

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সবুজের অভিযানের নাট্যদল সচেতনতামূলক নাটক পরিবেশন করে এবং টিম তরঙ্গের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বরিশালের আগৈলঝাড়ার নারীরা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। রৌদ্রযাত্রা সংগীতদলের শিল্পীরা জাগরণী সংগীত পরিবেশন করেন।

বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। তিনি বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও পথে নারীর প্রতি সহিংসতা ঘটছে। প্রতিবছর এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হলেও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। অপরাধীরা শাস্তি পেলেই সমাজে সচেতনতা বাড়বে, তাঁদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া যাবে না।

সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য বলেন, সহিংসতার পাশাপাশি তা স্বাভাবিক বলে মেনে নেওয়ার প্রবণতাও বড় সমস্যা। ঘরে-বাইরে নারীরা নিরাপদ নন। কর্মক্ষেত্র ও পরিবারে নারীকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়। এ পরিস্থিতি বদলাতে ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আটটি সংগঠনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুজের অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। তিনি নয় দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়ন, প্রচলিত আইনের সংস্কার এবং ভুক্তভোগীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করা।

এ ছাড়া অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ এবং এআই দিয়ে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিরুদ্ধে আইন প্রণয়ন, দ্রুত বিচার, অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের শাস্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অনলাইন সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।











  এই ক্যাটেগরির আরো সংবাদ